ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদে থাকার অধিকার নেই: গোলাম পরওয়ার

ফ্যাসিবাদের দোসরদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে থাকার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে সদ্য নিয়োগ প্রাপ্ত উপদেষ্টাদের বিষয়ে তিনি বলেন, যারা দেশের আলেম-ওলামাদের নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন, জুডিশিয়ালিতে যারা ফ্যাসিবাদের দোসরদের থেকে পারপাস সার্ভ করেছে তাদের আর উপদেষ্টা হিসাবে পদে থাকার কোনও নৈতিক অধিকার থাকতে পারে না।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বাগেরহাট শহরের খানজাহান আলী আলিম মাদ্রাসা মাঠে জমায়াত ইসলামীর জেলা শাখার রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক গোলাম পরওয়ার সরকারের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে গত এক বছরে যেসব সরকারি-কর্মকর্তা ও কর্মচারীরা দেশের জনগণের সার্ভ করেছে তাদের মধ্যে অন্তত সাড়ে ৭ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এই ফ্যাসিবাদের দোসর ছিল। এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাই দেশের জনগণের ট্যাক্সের টাকায় লালিত গোয়েন্দা তথ্যের বিনিময়ে সত্য তথ্য গ্রহণ করুন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

