বগুড়ায় আদালত চত্বরে হিরো আলমকে মারধর

বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ও সমালোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মারধর করা হয়েছে। এ সময় তাকে কান ধরে উঠবসও করানো হয়। রোববার (০৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, আজ দুপুরের দিকে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে নির্বচনী প্রচারণার সময় মারধর ও ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি একই আসনে উপ-নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, বগুড়া-৪ আসনের সাবেক এমপি রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়।
অন্যদিকে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ায় আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে তার দায়ের করা মামলার ব্যাপারে কথা বলার সময় তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে হিরো আলমের ওপর ৫ থেকে ৭ জন যুবক অতর্কিত হামলা চালায়। এ সময় তারা প্রথমে হিরো আলমকে কান ধরে উঠবস করায়। এরপর তারা হিরো আলমকে আদালত চত্বরের বাইরে সড়কে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করেন।
মারধরের শিকার হওয়ার পর গণমাধ্যমে হিরো আলম বলেন, এক স্বৈরাচার সরকারের পতন হওয়ার পর আরেক দল সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এইটা কি আমাদের স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো। সাবেক ডিবি প্রধান হারুন রশীদ আমার পরিবারকে জিম্মি করে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী সাহেবের বিরুদ্ধে জোর পূর্বক মামলা করতে বাধ্য করেছিলেন তিন। এই কথা আমি এর আগেও বেশকয়েকবার বলেছি। তারপরও আমাকে আদালতের মতো এমন একটি জায়গায় পেটানো হলো। যারা আমার ওপর এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আমার কাছে আছে। হামলা যারা জড়িত আছে তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

