বগুড়ায় কারাগারে আরও এক আ. লীগ নেতার মৃত্যু

বগুড়ায় কারাগারে থাকাকালীন অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মতিন মিঠু (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শজিমেক হাসপাতালে মার যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ।
নিহত আব্দুল মতিন মিঠু বগুড়ার গাবতলী উপজেলার বৈইঠা দক্ষিণ পাড়া এলাকার মোজাহার আলীর ছেলে। তিনি গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ছিলেন।
বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে গত ৩ নভেম্বর বগুড়া জেলা কারাগারে আসেন আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মিঠু। গতকাল রাত সাড়ে ৩টার দিকে বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভারে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগে তাকে ভর্তি করা হয়৷ সেখান থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করেন সেখানকার কর্তব্যরতা চিকিৎসকেরা। এরপর সোমবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

