বগুড়ায় চাঁদাবাজির সময় জনতার হাতে পুলিশ সদস্য আটক

বগুড়ার শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে জনতা আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় চাঁদাবাজির সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।
আটককৃত কনস্টেবল রুহুল আমি শাজাহানপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুনের বডিগার্ড ছিলেন। বর্তমানে বগুড়া পুলিশ লাইনে কর্মরত রয়েছেন।
জানা গেছে, রুহুল আমিন নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছিলেন। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল থেকে উদ্ধার করে শাজাহানপুর থানা হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় নিশ্চিন্তপুর এলাকার অ্যাডভোকেট শাপলা খাতুন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে রুহুল আমিন পুলিশ হেফাজতে আছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

