বগুড়ায় ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী জহুরুল ইসলাম নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহরের গোদারপাড়ার সেফওয়ে মোটেলের সামনে বগুড়া- নওগাঁ আঞ্চলিক সড়কে এই দূর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়া চাপড় এলাকার মৃত মো: সামস উদ্দিনের ছেলে। তিনি বগুড়ার শিবগঞ্জ বিএল কলেজের প্রভাষক ছিলেন।
বগুড়ায় ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত বিষয়টি নিশ্চিত করে বগুড়ার উপশহর ফাঁড়ির উপ-পরিদর্শক রমজান আলী জানান, গতকাল সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন শিক্ষক জহুরুল ইসলাম। পথে মধ্যে গোদারপাড়া এলাকার সেফওয়ে মোটেলের সামনে একটি ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জহুরুল ইসলাম মারা যান।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

