বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার (২৫ অক্টেবর) আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম এলকা থেকে তাদের আটক করা হয়। শনিবার (২৬ অক্টেবর) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গতকাল রাতে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের চেচুয়া গ্রামের কুন্দগ্রাম-চৌহমুহনি পাকা রাস্তায় দেশীয় অস্ত্র নিয়ে বেশ কয়েকজন যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় সেখানে বিশেষ অভিযান চালিয়ে তিনজন ডাকাতকে আটক করে পুলিশ। আটককৃতদের কাছে থেকে ৭টি ছোট-বড় হ্যাকসো ব্লেড, ২টি হাসুয়া, ১টি রশি, ৩টি বাঁশের লাঠি, ও ১টি করাতসহ ১টি ব্যাগ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার গোদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে মো: নুর আলম (২৪), বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌহমুহনির বানিয়াদীঘি এলাকার মো: বাবু প্রামানিকের ছেলে মো: নয়ন ইসলাম (২৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের গোপালপুর নয়াপাড়া এলকার মৃত ফকির শেখের ছেলে মনোয়ার হোসেন (২৯),।
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন ডাকাত আটক বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

