বগুড়ায় প্লাস্টিক রিসাইক্লিং কারখানা আগুনে পুড়ে ছাই

বগুড়ায় তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়া কড়িতলা এলাকায় এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আতিক হাসান জানান, শহরের তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার পুরাতন প্লাস্টিক, ২টি মেশিন, বিভিন্ন কাঁচামাল, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে কারখানার আশেপাশের বেশ কিছু গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানার মালিক তুহিন মোল্ল্যা জানান, আগুনে কারখানার সব মালামাল ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণ করা হচ্ছে। প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলেও জানান তিনি
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

