বগুড়ার ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান জাবি থেকে গ্রেফতার

বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: নুরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হল থেকে গ্রেফতার গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মো: নুরুজ্জামান বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনর্চার্জ (ওসি) আবদুল ওয়াদুদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বিকেলে স্বেচ্ছসেবক লীগ নেতা নুরুজ্জামানকে আটক করে আশুলিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে আমারা থানা নিয়ে এসেছি। আজ দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, নুরুজ্জামানের বিরুদ্ধে থানায় হামলা করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, হত্যা, পুলিশের ওপর হামলা, অস্ত্র, চাঁদাবাজি, জমি দললসহ ১৭টি মামলা রয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৭ এপ্রিল শাজাহানপুর থানায় ঢুকে অস্ত্র মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের ওপর হামলায় ৮ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় নুরুজ্জামানসহ ৪৫ জনকে আসামি করে পৃথক আইনে দুটি মামলা হয়। পরে নরুজ্জামানকে গ্রেফতার করা হয়। তবে অল্প কিছু দিনের মধ্যেই জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি আত্মগোপনে চলে যান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

