বগুড়ার কাহালুতে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলকে কুপিয়ে হত্যা

বিশেষ সংবাদ

বগুড়ার কাহালুতে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। শনিবার (০৮ জুন) দিবাগত রাত ১০টার দিকে কাহালু উপজেলার মুরাইল ইউনিয়নের পোড়াবাড়ি এলাকায় তালুকদার পাড়া রাস্তার মোড়ে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে।

নিহত ব্রাজিল বগুড়া শহরতলীর গোদাপাড়া এলাকার মো: শাজাহান আলীর ছেলে।

জানা গেছে, শনিবার রাতে ব্রাজিল মোটরসাইকেলযোগে নিজের গ্রামের বাড়ি মুরাইল ইউনিয়নের পোড়াপাড়া পশ্চিম পাড়ায় যাচ্ছিল। এ সময় তালুকদার পাড়া রাস্তার মোড়ে পৌঁছালে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে সেখান চলে যায়। তার মোটরসাইকেলের পিছন সিটে একজন আরোহী ছিলো। সন্ত্রাসীদের হামলায় সে সেখান থেকে পালিয়ে যায়।

বগুড়ার কাহালুতে আলোচিত শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম রেজা জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা ব্রাজিলকে কুপিয়ে হত্যা করে। সে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মোট ২৮টি মামলা রয়েছে।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে জেলা যুবদলের সাবেক নেতা ব্রাজিলের মোটরসাইকেলের ওপর হামলা হয়েছিলো। সে সময় তার মোটরসাইকেল ভাঙচুর করেছিলো সন্ত্রাসীরা। আধিপত্য বিস্তার নিয়ে ব্রাজিলের সাথে অপর সন্ত্রাসী গ্রুপের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো।

এর জের ধরেই তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণের ভিত্তিতে চিকিৎসকেরা...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট খেলায় যেমন আম্পায়ার নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করেন, ঠিক তেমনি জাতীয় সংসদেও স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালন...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট খেলায় যেমন আম্পায়ার নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করেন, ঠিক তেমনি...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১...