বগুড়ার নন্দীগ্রামে দুর্ঘটনায় এক যুবক নিহত

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ভরত চন্দ্র বর্মন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) ভোর ৫টায় বগুড়া-নাটোর মহাসড়কের পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন তার সহকর্মী মো: আলামিন হোসেন (২৫) নামের ২য় জন।
নিহত ভরত চন্দ্র বর্মন জয়পুরহাটের ক্ষেতলাল থানার নওটিকা গ্রামের শীতল চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ নভেম্বর) ভোরে নাটোর থেকে ভরত চন্দ্র মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় নন্দীগ্রাম ফরিদ ভোলকানাইজিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে ধাক্কা দেয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোটরসাইকেলের পিছনে থাকা মো: আলামিন হোসেন ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বগুড়ার নন্দীগ্রামে দুর্ঘটনার বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্বাস আলী জানান, ঘটনাস্থল থেকে ভরত চন্দ্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেল ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

