বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো: আব্দুল লতিফ (৪৮) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে শাজাহানপুর উপজেলার বনানী-মাটিডালি মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত মো: আব্দুল লতিফ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা চুরিয়া শিখার গ্রামের মো: ইমান আলীর ছেলে। তিনি বগুড়া পুলিশ লাইন্সে বেতার বিভাগে কতর্ব্যরত ছিলেন। নিহতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, বগুড়া পুলিশ লাইন্স থেকে ডিউটি শেষে মো: লতিফ মোটরসাইকেল যোগে বনানীর দিকে যাচ্ছিলেন। বাংলাদেশ রেশম বোর্ডের সামনে পৌঁছালে ১টি কুকুর মোটরসাইকেলের নিচে পড়ে। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওই পুলিশ সদস্য ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত মো: আব্দুল লতিফের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ১টি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

