বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো: আব্দুল লতিফ (৪৮) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে শাজাহানপুর উপজেলার বনানী-মাটিডালি মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত মো: আব্দুল লতিফ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা চুরিয়া শিখার গ্রামের মো: ইমান আলীর ছেলে। তিনি বগুড়া পুলিশ লাইন্সে বেতার বিভাগে কতর্ব্যরত ছিলেন। নিহতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, বগুড়া পুলিশ লাইন্স থেকে ডিউটি শেষে মো: লতিফ মোটরসাইকেল যোগে বনানীর দিকে যাচ্ছিলেন। বাংলাদেশ রেশম বোর্ডের সামনে পৌঁছালে ১টি কুকুর মোটরসাইকেলের নিচে পড়ে। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওই পুলিশ সদস্য ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত মো: আব্দুল লতিফের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ১টি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন করল ছাত্রদল

বগুড়ায় অনলাইন জুয়ার চক্রের তিন সদস্য গ্রেপ্তার, জব্দ ৬ ফোন

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেপ্তার ১

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার পাঁচ কলেজে শূন্য পাস

বগুড়ায় বাজারে সবজি-মাছে স্বস্তি, চাল-ডালের বাড়তি দামে বিপাকে মধ্যবিত্ত

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

