বগুড়ার শিবগঞ্জে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আবির (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে শিবগঞ্জ পৌরসভার বানাইল গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত আবির শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো: শাহেন শাহ্ মন্ডলের ছেলে। নিহত আবির স্বপ্নসোপান কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, শিবগঞ্জ থানা সংলগ্ন রাঙ্গামাটিয়া সড়ক দিয়ে শিশু আবির সাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথেমধ্যে ১টি ট্রাক পিছন থেকে আসার সময় সাইকেলসহ শিশুটিকে পৃষ্ট করে। এতে ঘটনাস্থলেই শিশু আবিরের মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়ে শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রউফ জানান, বগুড়ার শিবগঞ্জে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আবির নামে ওই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

