বগুড়ার শেরপুরে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় এক আওয়ামী মৎস্যজীবী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ মে) বেলা ১২ টায় উপজেলার মির্জাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত রাজিব কুমার সরকার (৩৫) খানপুর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর বগুড়ার শেরপুর-ধুনট আসনে বিএনপির প্রার্থী গোলাম মো. সিরাজের পক্ষে একটি নির্বাচনী মিছিল বের হলে কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালানো হয়।

হামলায় গুলি, ককটেল বিস্ফোরণ, ধারালো অস্ত্র দ্বারা গাড়ি ভাঙচুর ও নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠে। এতে বিএনপির নেতাকর্মীরা গুরুতর আহত হন এবং ৬টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় গত ২০২৪ সালের ১৫ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, এই মামলার তদন্তে গ্রেফতারকৃত রাজিব কুমার সরকারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

