বগুড়ার শেরপুরে উপজেলা ও পৌরসভার অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ

বগুড়ার শেরপুরে জুলাই গণহত্যার বিচার, শেরপুর উপজেলা ও পৌরসভার অব্যবস্থাপনা, দায়িত্বে অবহেলার বিরুদ্ধে ও নিরাপদ সড়কের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় স্থানীয় বাস স্ট্যান্ডে শাহী মসজিদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এই কর্মসূচী পালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মোঃ ফেরদৌস, জাতীয় নাগরিক কমিটি শেরপুর উপজেলার প্রতিনিধি জিন্নাত আলী, নাইমুল ইসলাম, রাশেদ সাদাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মামুন, জাহিদ, প্রত্যয়, ফাহিম, তুষার প্রমূখ।

বক্তারা বলেন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা পরিলক্ষিত হচ্ছে। পৌর নাগরিকরা জন্ম, মৃত্যু সনদ ও নাগরিকত্ব সনদের জন্য হয়রানীর শিকার হচ্ছেন। এদিকে কোনও টার্মিনাল না থাকা সত্বেও পৌরসভার বাস, ট্রাক, সিএনজি চালিত এবং ব্যাটারী চালিত অটোরিকশার টোল আদায়ের ইজারা দেওয়া হয়েছে। এর ফলে পরিবহন গুলোতে প্রকাশ্যে চাঁদাবাজি শুরু হয়েছে।
তারা বলেন, মহাসড়ক চার লেন উন্নতিকরণের জন্য পৌর শহর দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বারবার দাবি করার পরও কোনো ফুট ওভার ব্রিজ এখনও নির্মাণ করা হয়নি। প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষ মৃত্যু বরণ করলেও প্রশাসনের টনক নড়ছে না। তারা ইউনিয়ন গুলোতে টাকার বিনিময়ে গ্রাম পুলিশ ও প্যানেল চেয়ারম্যান নিয়োগ, ফ্যাসিস্ট আওয়ামী আমলের ভুয়া মৎস্যজীবী সমিতির অনুকুলে জলমহাল ইজারা প্রদানে ব্যস্ত হয়ে পড়েছেন।
বক্তারা আগামী ৭ দিনের মধ্যে এসব সমস্যা সমাধানের দাবি করেন। তা না হলে ইউএনওর অপসারন সহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

