বন্দুকের গুলি এদেশের ছাত্র-জনতাকে দমাতে পারেনি: ড. আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৬ বছরের অপশাসনের কারণে ফ্যাসিবাদ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তারা অকারণে গুলি করে ছাত্র-জনতার প্রাণ নিয়েছে। বন্দুকের গুলি এই দেশের ছাত্র-জনতাকে দমাতে পারেনি।
শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামকে উদ্দেশ্য করে বিএনিপি নেতা মঈন খান বলেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। বেশ কয়েক বছর আগে মোরেলগঞ্জে পড়াশোনা শেষ করে বাগেরহাটে কলেজে গিয়েছিলেন তিনি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে অধ্যাপনায় যুক্ত হন। বর্তমানে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি।

বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ওবায়দুল ইসলাম বলেন, বিগত সময়ে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বিগত সরকারের আমলে প্রশ্নফাঁস ছিলো শিল্প। গত ১৭ বছরে দেশের উন্নয়নের চেয়ে ব্যক্তির উন্নয়ন হয়েছে বেশি। এ সময় তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

