অন্বেষণ ডেস্ক :

বরিশালের গৌরনদীতে বোমা উদ্ধারের সময় বিস্ফোরণ, এসআইসহ আহত ৩

বিশেষ সংবাদ

বরিশালের গৌরনদীতে একটি বাড়ির বাথরুম থেকে বোমা উদ্ধার করার সময় বিস্ফোরণে পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলার কসবায় ইসলামিক মিশনের পিছনে একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: কামাল হোসেন, কনস্টেবল মো: মিজান এবং বাড়ির মালিক মো: মাসুম হাওলাদার।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, উপজেলার বড় কসবা ইসলামিয়া মিশনের পিছনে মাসুম হাওলাদারের শোবার ঘর থেকে ১৫/২০ গজ দূরে বাথরুম রয়েছে। মঙ্গলবার সকালে মাসুম ওই বাথরুমে তালা দেওয়া দেখে প্রতিবেশী কেউ তালা দিয়েছে কিনা খবর নেন। কিন্তু তালা দেওয়ার বিষয়ে কেউ জানাতে না পারায় সুমন একপর্যায়ে তালা ভেঙ্গে ফেলেন।

তখন বাথরুমের মধ্যে ২টি বাজারের ব্যাগ দেখতে পান এবং ব্যাগে লাল টেপ পেঁচানো ৩টি ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করার সময় সেগুলোর বিস্ফোরণ ঘটে। এতে এসআই কামাল ও বাড়ির মালিক মাসুম স্প্লিন্টার বিদ্ধ হয়েছেন এবং কনস্টেবল মিজান আহত হয়েছেন।

আরও জানা গেছে, এসআই কামাল হোসেন সুমনকে দিয়ে ব্যাগ ২টি টয়লেটের ভেতর থেকে বাইরে বের করে আনেন। পরে ব্যাগ ২টি ভিজিয়ে রাখতে বালতিতে পানি ঢালা হয়। এ সময় একটি কৌটা ভেসে উঠলে এসআই কামাল লাঠি দিয়ে খোঁচা মেরে সেটিকে মাটিতে ফেলে দেন। তখন সেটি বিকট শব্দে বিস্ফোরিত হলে তারা ৩ জন আহত হন।

বরিশালের গৌরনদীতে বোমা বিস্ফোরণের বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, বোমা বিস্ফোরণে এসআই, কনষ্টেবল ও বাড়ির মালিক আহত হয়েছেন। এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

জ্বালানি সংকটে চরাঞ্চলে ব্যাহত সেচ, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

জ্বালানি তেলের সংকটে গাইবান্ধা জেলার তিস্তা ও ব্রহ্মপুত্র নদঘেঁষা বিদ্যুৎবিহীন চরাঞ্চলের কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় ভরা মৌসুমেও ফসলের ভবিষ্যৎ নিয়ে...

দুই অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের...

কখনোই নারী সংরক্ষিত আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে ছড়ানো গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের জন্য...

জ্বালানি সংকটে চরাঞ্চলে ব্যাহত সেচ, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

জ্বালানি তেলের সংকটে গাইবান্ধা জেলার তিস্তা ও ব্রহ্মপুত্র নদঘেঁষা বিদ্যুৎবিহীন চরাঞ্চলের কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সেচ কার্যক্রম ব্যাহত...

দুই অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

কখনোই নারী সংরক্ষিত আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে ছড়ানো গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।...

জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: উপদেষ্টা ডা. জাহেদ

জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড...

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি...

কাল শুরু এসএসসি, রাজশাহী বোর্ডে ১.৭৭ লাখ পরীক্ষার্থী

সারাদেশের ন্যায় আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে...