বরিশালে আ.লীগ নেতা আমু ও সাবেক মেয়র সাদিকের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙচুর

বরিশালে বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে বুলডোজার দিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা মো: আমির হোসেন আমুর বাড়ি ভাঙা শুরু হয়েছে।
রাত ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব নেতারা কালীবাড়ি রোডে সাদিক আবদুল্লাহর বাড়ির সামনে ভিড় জমান। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা একটি বুলডোজার নিয়ে এলেও সেনাবাহিনীর সদস্যদের মুখে তারা বুলডোজার ব্যবহার করতে পারেনি।
এর আধা ঘণ্টা পর বুলডোজার দিয়ে সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর বাড়ি ভাঙা শুরু হয়। রাত প্রায় দেড়টার দিকে বাসভবন ঘিরে ভাঙচুরের একপর্যায়ে বুলডোজার দিয়ে বাসভবনের নিচতলার একাংশ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। পরবর্তীতে ৩ তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল বেলাও বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা চলছিলো।

সাদিক আবদুল্লাহর পিতা সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং শেখ হাসিনার ফুফাতো ভাই।
গতকাল রাত ২টার দিকে বরিশালে বগুড়া রোডে আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার চালিয়ে ভাঙা শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা সকাল পর্যন্ত ৩ তলা বাড়ির একতলার নিচের অংশ ভেঙে ফেলেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

