বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে সবসময় পাশে থাকবে।
শনিবার (১৫ মার্চ) সকালে ঢাকার গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এই আশ্বাস দেন গুতেরেস।
এসময় জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তি মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তাদের অবদান স্মরণীয়।

জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন এবং জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তিতে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। একই দিনে তিনি জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন।
এছাড়া, গুতেরেস রাজধানীর গুলশানে ‘ইউএন হাউস ইন বাংলাদেশ’-এর উদ্বোধন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস।
এ বৈঠকের পর গুতেরেস জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গেও একটি বৈঠক করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

