বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে, আশাবাদী খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের গণতন্ত্র আবারও বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, “শিগগিরই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবো।”
বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির আয়োজিত এ অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, “গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদমাধ্যম ও বিচার বিভাগের স্বায়ত্তশাসন নিশ্চিত করার যে প্রচেষ্টা শহীদ জিয়া শুরু করেছিলেন, তা আজও পূর্ণতা পায়নি। প্রতি পদে পদে গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনাবিধুর স্মৃতি হয়ে। তবে এই শোক শুধু আমাদের নয়, পুরো জাতির। জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা ঘোষণার অগ্রদূত, একজন সৎ ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। দেশপ্রেমের সেই অনন্য উদাহরণ আজও প্রাসঙ্গিক।”
বিএনপি চেয়ারপারসন দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। শহীদ জিয়ার দেখানো পথেই রয়েছে জাতীয় মুক্তি ও উন্নয়নের সমাধান। তা বাস্তবায়নের মাধ্যমেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

