বানের জলে ভাসছে সুনামগঞ্জ, জনদুর্ভোগ চরমে

বানের জলে ভাসছে সুনামগঞ্জ। পাহাড়ি ঢলে সুনামগঞ্জে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। ইতোমধ্যে তলিয়ে গেছে ৭ উপজেলার নিম্নাঞ্চল। এমনকি পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়ে গেছে পৌর শহরের বিভিন্ন এলাকা। এতে ৩ হাজার ৭৪৭ বর্গকিলোমিটার আয়তনের এই জেলা এখন ভাসছে বানের জলে ।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন দোয়ারাবাজার ও ছাতক উপজেলার বাসিন্দারা। শুরু থেকেই এই ২ উপজেলার মানুষ বন্যাকবলিত হয়ে পড়লেও এখানে জেলা প্রশাসনের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।
তবে সুনামগঞ্জ সদর ও তাহিরপুরসহ ৭ উপজেলার নিম্নাঞ্চল যখন তলিয়ে গেল ঠিক তখন নড়ে-চড়ে বসেন জেলা প্রশাসন। তাৎক্ষণিক নেওয়া হয় বন্যা মোকাবিলার প্রস্তুতি। তবে প্রস্তুতি নেওয়ার আগেই জেলার ৭টি উপজেলার প্রায় সাড়ে ৬ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েন।
আশ্রয়কেন্দ্রে আসা সামিরা বেগম জানান, আমার সাজানো গোছানো সংসারটা বান্যার জলে ভেসে গেল। সবকিছু ফেলে এসে এখন জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্রে ঠাই নিয়েছি।
বন্যার পানির নিচে তলিয়ে গেছে কবির মিয়ার বাড়িসহ চাষের জমি। তিনি আক্ষেপ করে জানান, আমরা কি এই বন্যার কবল থেকে কোনো দিনও মুক্তি পাবো না? অনেক কষ্টে রয়েছি কয়েকদিন ধরে, পেট ভরে দু মুঠো খেতে পাচ্ছি না।
বন্যার পরিস্থিতি উন্নতির বদলে আরো অবনতির আশঙ্কার কথা জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মামুন হাওলাদার। তিনি জানান, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হলে সুনামগঞ্জে বন্যার পরিস্থিতির আরো অবনতি হবে।
তবে বৃহস্পতিবার (২০ জুন) সকালে সুরমা নদীর পানি কিছুটা কমে বিপদ সীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

