বাবা হারালেন নির্মাতা রায়হান রাফি

বাবা হারালেন দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। রবিবার (১২ জানুয়ারি) রাত ২টার দিকে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রায়হান রাফির বাবার সিরাজ উদ্দিন চৌধুরী। দীর্ঘদিন ধরেই তিনি নানা অসুস্থতায় ভুগছিলেন।
রাফির বাবার মৃত্যুর বিষয়টি একাধিক অভিনেতা ও অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন।
অভিনেত্রী তমা মির্জা তার ফেসবুকে রাফির বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লেখেন, ‘রায়হান রাফীর আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার দিবাগত রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মৃত্যু বরণে করেছেন। এমন কিছুও যে লিখে জানাতে হবে, তা কল্পনাও করিনি। মঙ্গলবার আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

তিনি আরও লেখেন, ‘আন্টি, রাফি, আপুদের জন্য এবং গোটা পরিবারের জন্য সকলেই দোয়া করবেন যেন তারা এই কঠিন সময়ে ভেঙে না পড়েন। মাটির মতো এই মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।’
নির্মাতা রায়হান রাফির বাবা সিরাজ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন যাবৎ নানা রোগে ভুগছিলেন। তবে গত কয়েক মাসে রাফির বাবার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

