বিএনপি ক্ষমতায় গেলে হিন্দুদের উপর নির্যাতনের বিচার হবে: ফখরুল

বিএনপি ক্ষমতায় গেলে হিন্দুদের উপর নির্যাতনের বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের ৮ দফা দাবির ব্যাপারে বিএনপির যথেষ্ট সহানুভূতি রয়েছে এবং এই দাবিগুলো বিবেচনা করা হচ্ছে। বুধবার (০৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেছেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিশেষ একটি রাজনৈতিক দল হিন্দু নির্যাতনের সঙ্গে জড়িত ছিলো। একটি রাজনৈতিক দল সব মিথ্যা তথ্য ছড়িয়ে বিএনপি’কে সাম্প্রদায়িক প্রচার চালাচ্ছে।
তিনি বলেছেন, ৫ আগস্ট এদেশে অসুর শক্তির পরাজয় হয়েছে। দুর্গাপূজা উদযাপনের বিষয়ে বিএনপির সকল নেতৃবৃন্দদের নিয়ে সব অঞ্চলের মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে একটা সুযোগ তৈরি হয়েছে নতুন এক বাংলাদেশ নির্মাণে। যেখানে কোনো দল, মত ও ধর্মের বিরোধ থাকবেনা।
তিনি আরো জানান, ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সুষ্ঠু বিচার করা হবে। হিন্দুদের ৮ দফা দাবির বিষয়ে বিষয়ে বিএনপির পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।
মির্জা ফখরুল জানান, বিদেশি কিছু মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক কারণে বেশকিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিলো, তবে তা সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো ক্ষতি করতে পারেনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

