বিএনপি নেতার গাড়িবহরে হামলা, আঃ লীগ নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরোজের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা, বিস্ফোরণ, অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের সহ সভাপতিকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আঃ রশিদ আকন্দ (৪৫) শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহিপুর জামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ১৫ নভেম্বর কুসুম্বি ইউনিয়ন বিএনপি’র সা: সম্পাদক গোলাম মোস্তফা গোলাপ বাদী হয়ে এই মামলা করেন।

এই মামলায় এজাহারভুক্ত করা হয় বগুড়া- ০৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের ছেলে আসিফ ইকবাল সানি, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শুভ ইমরান, নাজমুল আলম খোকন, বগুড়া ৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের ব্যক্তিগত সহকারি (এপিএস) কোরবান আলী মিলন, কারিমুল ইসলাম, সাখাওয়াত হোসেন সবুজ, আবু হান্নান সবুজ, রাব্বী, নাইম, সাজু সহ ৭৪ জনের নাম।
এজাহার সুত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া- ০৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপির দলীয় প্রার্থী ছিলেন গোলাম মো. সিরাজ। দলীয় ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচনী প্রচারণার সময় উপজেলার গোসাইবাড়ি বটতলা এলাকায় মোটরসাইকেল, মাইক্রো বাস ও জীপ গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় এই নির্বাচনী প্রচারণার উপরে অতর্কিত হামলা করা হয়।
এতে এই প্রচারণায় অংশগ্রহণ করা অনেকে আহত হন। এছাড়াও হামলাকারীরা লাঠিসোটা, ধারালো অস্ত্র ও বিস্ফোরণ ঘটিয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছিল। ওই সময়ে এই নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়া স্থানীয় বিএনপি’র অনেকে আহত হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
গ্রেফতারের বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আঃ রশিদ আকন্দের নাম এই মামলার তদন্তে বেড়িয়ে এসেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

