বিজয় দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালি শুরু

বিজয় দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালি শুরু হয়েছে। বিজয় র্যালিতে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে স্মরণ করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় র্যালিটি বের হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি হাজার হাজার ছাত্র-জনতাও অংশ গ্রহণ করেছেন। বিজয় র্যালি’টি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে ফিরে আসবে।

বিজয় মিছিলে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহতরাও যোগ দিয়েছেন। তারা বিজয় র্যালির সামনের সারিতে আছেন। দ্বিতীয় সারিতে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল কাশেম ফজলুল হকসহ দেশভাগের সময়কার নেতাদের ছবি রাখা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে লেখা হয়েছে, আজাদী-৪৭, মুক্তিযুদ্ধ-৭১, স্বাধীনতা-২৪।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত রয়েছেন।
বিজয় র্যালিতে উপস্থিত আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারসহ বিভিন্ন নেতাকর্মীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

