বিড়ালের খোঁজে থানায় জিডি, শহরজুড়ে মাইকিং-পোস্টার

বিশেষ সংবাদ

আদরের পোষা বিড়াল ‘পংকি’ হারিয়ে গেছে। তাকে খুঁজে পেতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মালিক, আর শহরজুড়ে চলছে মাইকিং ও দেয়ালে পোস্টার লাগানো। ফেসবুকেও ছবি ছড়িয়ে পড়েছে। বিড়ালের সন্ধানদাতার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, পংকি কোনো সাধারণ বিড়াল নয়। বাসার সদস্যদের কাছে সে ছিল সন্তানসম। গত ১২ জুন রাত আনুমানিক ১টার দিকে জামালপুর পৌরসভার বসাকপাড়া এলাকায় রাজিব বাস কাউন্টারের আশপাশ থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। এরপর থেকেই চলছে পাগলের মতো খোঁজ।

নিখোঁজ বিড়ালের সন্ধানে তার মালিক পরিবার জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি শহরের বিভিন্ন দেয়ালে পোস্টার লাগানো হয়েছে, চলছে লাউড স্পিকারে মাইকিং, এমনকি ছবিসহ তথ্য ছড়ানো হচ্ছে ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে। বিড়ালের খোঁজ পেলে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন মালিক।

পংকির মালিকের ভাগ্নী আলিয়া আক্তার নিনা বলেন, “এটি আমার খালামণির একমাত্র সঙ্গী বলা চলে। ওর সঙ্গে খালামণির অদ্ভুত একটা আবেগ জড়ানো। পংকি হারিয়ে যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমরা থানায় জিডি করেছি, পোস্টার লাগাচ্ছি, মাইকিং করছি। জামালপুরের কেউ যদি ওকে দেখে থাকেন, দয়া করে যোগাযোগ করুন।”

দুই দিন কেটে গেলেও এখনো পংকির খোঁজ মেলেনি। স্থানীয়রা জানান, জামালপুরে কোনো পোষা প্রাণী হারিয়ে যাওয়ার পর এমন আয়োজন কখনো দেখা যায়নি। পোষা প্রাণীর প্রতি এমন আন্তরিকতা দেখে কেউ কেউ বিস্মিত, কেউ কেউ আবেগাপ্লুত।

পোষা প্রাণীকে পরিবারের অংশ হিসেবে যারা দেখে থাকেন, তাঁদের কাছে এই বিড়াল হারানোর যন্ত্রণা একেবারে নিজের মানুষের হারিয়ে যাওয়ার মতোই। পংকি ফিরে আসুক, এটাই এখন পোষাপ্রেমীদের একটাই চাওয়া।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

জনপ্রিয়

অপরাধ

দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী

রাজধানীতে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের যেকোনো প্রান্তে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী...

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো পাকিস্তান দল

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অবশেষে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার (৩ মে) সকালে ঢাকায় পা রাখেন দলটির প্রথম ভাগের ক্রিকেটাররা।তবে পুরো স্কোয়াড...

গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলে জনগণ রক্ত দিয়ে সরিয়ে দেয়: মঈন খান

গণতন্ত্র থেকে বিচ্যুত হলে জনগণ শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলে, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।শনিবার (২ মে)...

দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী

রাজধানীতে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের যেকোনো প্রান্তে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো পাকিস্তান দল

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অবশেষে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার (৩ মে) সকালে ঢাকায় পা রাখেন...

গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলে জনগণ রক্ত দিয়ে সরিয়ে দেয়: মঈন খান

গণতন্ত্র থেকে বিচ্যুত হলে জনগণ শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলে, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য...

১০২ রানে থামল বাংলাদেশ, কিউইদের দাপট

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় সংগ্রহ গড়ার সুযোগ পেয়েও সেটিকে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০২...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী

সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি...