বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

“বিমানবন্দরে ছেড়ে দিলে বলতেন ছেড়ে দিয়েছেন”: ফারিয়াকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ সংবাদ

অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “তার নামে মামলা ছিল, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদি বিমানবন্দরে ছেড়ে দিতাম, তখন বলা হতো কেন ছেড়ে দেওয়া হলো।”

সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে সরকারের একটি নীতিমালা আছে। কেউ সেই নীতির আওতায় পড়লে তাকে থামানো হবে—এটাই নিয়ম।”

নুসরাত ফারিয়ার মামলার তদন্ত এখনো শেষ হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শুধু প্রকৃত অপরাধী যেন আইনের আওতায় আসে এবং দণ্ডিত হয়, সেটা আমরা নিশ্চিত করব। কোনো নিরীহ ব্যক্তি যেন ভুলবশত শাস্তি না পায়, সেই বিষয়েও আমরা সতর্ক।”

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে বিব্রতকর বলে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর দেওয়া বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সংস্কৃতি উপদেষ্টা কী বলেছেন, সেটা আমার জানা নেই। তবে মতপ্রকাশের অধিকার সবার আছে, সেটি তার ব্যক্তিগত মতামত।”

প্রসঙ্গত, রোববার (১৮ মে) রাতে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে, যেখানে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এরপর তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেফতার

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলমকে (হিরো আলম) গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।বিয়ের আশ্বাসে ধর্ষণ ও...

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য থাকবে না: এহসানুল হক মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো সিন্ডিকেটের স্থান হবে না। মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো...

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রিমন (১৮) নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার...

বগুড়ায় ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেফতার

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলমকে (হিরো আলম) গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়ার...

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য থাকবে না: এহসানুল হক মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো...

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রিমন (১৮) নিহত হয়েছেন।...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দেশের তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি–এর চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে...

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন বগুড়ার আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান...

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন...