ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে: মির্জ ফখরুল

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ‘বরফ গলতে শুরু করেছে’ বলে মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
২ দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বিএনপি কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
এই বৈঠক শেষে ভারতীয় বার্তা সংস্থা এএনআই’য়ের সাথে আলোচনার সময় মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশে গত নির্বাচনের পর থেকেই আমাদের মধ্যকার সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিলো। তবে এবার আমাদের অফিসে ভারতীয় হাইকমিশনারের পরিদর্শন পরিস্থিতির অকেটা উন্নতি করেছে। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।
বিএনপি চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিলো উল্লেখ করে তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সবসময়ই খুব ভালো সম্পর্ক আছে এবং সম্পর্কের উন্নতিও হয়েছে। অবশ্যই, এটি ভারত ও বাংলাদেশের সম্পর্কের একটি টার্নিং পয়েন্ট।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

