ভোটের অধিকার ফিরে পেতে ১৭ বছর অপেক্ষা করেছি: রেজাউল করিম বাদশা

ভোটের অধিকার ফিরে পেতে ১৭ বছর অপেক্ষা করেছি, আওয়ামী লীগ তার দলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনী সাহায্যে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। দেশের প্রতিটি সেক্টরে সীমাহীন লুটপাট ও দুর্নীতি করেছে।
রবিবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার শেরপুরে পৌর বিএনপি’র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। সম্মেলনে সভাপতিত্ব করেন শেরপুর পৌর বিএনপি’র সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।
শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নন্দীগ্রাম-কাহালু আসনের সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি বলেন, ভোটের অধিকার ফিরে পেতে আমরা ১৭ বছর অপেক্ষা করেছি। স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের বন্ধু নয়। তিনি এই দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন। তাই তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল কবির খোকন, মাফতুল আহমেদ খান রুবেল, যুগ্ন সম্পাদক তাহাউদ্দিন নাইম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, বগুড়া জেলা কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম রনি।
সমাবেশে আরো বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসানল মারুফ শিমুল, স্থানীয় বিএনপি নেতা আরিফুর রহমান মিলন, শাহ আলম পান্না সহ পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে উপজেলা ও পৌর এলাকার হাজারো নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

