‘মব জাস্টিস আর অ্যালাউ করা হবে না, অনেক হয়েছে’: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না, অনেক হয়েছে। কারও কিছু বলার থাকলে আইনমাফিক ব্যবস্থা নিন’ এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো এবং তা আরও উন্নত করতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে যশোর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সশস্ত্র বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২৪-এর“গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের সব এখনো উদ্ধার করা হয়নি। যত দ্রুত সম্ভব সেগুলো উদ্ধার করতে হবে।”
জামিনে দাগি সন্ত্রাসীদের মুক্তি পাওয়ার বিষয়ে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অনেক বড় বড় সন্ত্রাসী জামিনে বেরিয়ে আসছে। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদিও জামিন দেওয়ার বিষয়টি আদালতের এখতিয়ার, তবুও আমাদের আরও সতর্ক হতে হবে। এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটরদের (পিপি) আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে তিনি সাফ জানিয়ে দেন, “আমরা একটি অরাজনৈতিক সরকার। আমরা আপনাদের সহযোগিতার জন্যই এসেছি। চাকরি-পোস্টিং’সহ বিভিন্ন কাজে তদবির করার সংস্কৃতি বন্ধ করতে হবে। কোনও থানার ওসি যেন ঘুষ না খায়, সেটা আপনারাই নিশ্চিত করবেন।”
তিনি আরও বলেন, “সরকারে আসার পর আত্মীয়-স্বজনের সংখ্যা অনেক বেড়ে গেছে! কেউ আত্মীয়’র পরিচয়ে কোনও সুবিধা নিতে চাইলে প্রথমবার চা, বিস্কুট খাওয়ান, দ্বিতীয়বার পুলিশে দিন। কোনও রিকোয়েস্ট থাকলে আমি নিজে জানাবো।”
সভায় আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামসহ সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

