ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীসহ নিহত ৩

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় সিএনজি অটোরিকশার যাত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাদানি সিএনজি পাম্প সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী মো: সালমান আজাদী, উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্র এলাকার মো: এনামূল হকের মেয়ে রুবাইরা তাজনিম (২) ও একই উপজেলার চিকনা মনোহর এলাকার মো: আব্দুস সালামের ছেলে মো: শরিফুল ইসলাম (৩৩)।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সোনার ময়না নামের একটি পরিবহন ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহ থেকে ত্রিশালগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। পরে গুরতার আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অপর দুই জনের মৃত্যু হয়।
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনার বিষয়ৈ ত্রিশাল থানার (তদন্ত) (ওসি) চাঁদ মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। বাস ও চালককে আটক করা যায়নি। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

