ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের ধাক্কায় ২ সিএনজিযাত্রী নিহত

ময়মনসিংহের নান্দাইলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার চৌরাস্তা-কেন্দুয়া সড়কের বাঁশহাটি ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কোলাহানী এলাকার মো: নাসির উদ্দিনের স্ত্রী সাথী আক্তার (২৩) ও একই জেলা সদরের ভট্টাচার্য এলাকার মৃত মো: ইন্তাজ ব্যাপারীর ছেলে মো: ইদ্রিস আলী (৪৫)।
ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের ধাক্কায় ২ সিএনজিযাত্রী নিহতর বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মজিদ জানান, আজ ভোরে কিশোরগঞ্জ সদর থেকে সিএনজিযোগে ছেলেকে নিয়ে বাবার বাড়ি নেত্রকোনায় যাচ্ছিলেন সাথী আক্তার। ওই একই অটোরিকশার যাত্রী ছিলেন ইদ্রিস আলী।
সোমবার ভোর ৬টার দিকে উপজেলার চৌরাস্তা-কেন্দুয়া সড়কে উপজেলার বাঁশহাটি ফুলবাড়িয়া এলাকায় পৌঁছালে পথে মধ্যে ধানবোঝাই ওই ট্রাকটির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাথী আক্তার মারা যান।
এ সময় গুরতর আহত অবস্থায় ইদ্রিস আলীকে উদ্ধার করে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হলেও দুই গাড়ির চালক পলাতক রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

