ময়মনসিংহে নদীতে গোসল করতে নেমে ৭ বছরের শিশু নিখোঁজ

ময়মনসিংহে নদীতে গোসল করতে নেমে ওমর ফারুক (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের শীলা নদীতে এ ঘটনা ঘটেছে।
পরে ফায়ার সার্ভিস এর্ব ডুবুরি দল মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ শিশু ওমরকে উদ্ধার করতে পারেনি।
নিখোঁজ শিশু ওমর ফারুক উপজেলার সান্দাইন গ্রামের অটোরিকশা চালক মো: নাজমুল হকের ছেলে। ওমর পাশ্ববর্তী গাজীপুর শিমুলতলী এলাকার (ছত্তর বাজার) সমির উদ্দিন কিন্ডার গার্ডেন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।

নিখোঁজ শিশুর পরিবার সূত্রে জনা গেছে, শিশু ওমর বেলা ১১টার দিকে তার সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে সহপাঠীদের সাথে শীলা নদীতে গোসল করতে নামে। নদীতে প্রচণ্ড স্রোতের করণে পানিতে তলিয়ে যায় শিশু ওমর।
এ সময় অন্যান্য শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন এসে ওমর কে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল ঘটনাস্থলে এসে নদীতে তল্লাশি শুরু করেন। শিশু ওমর ফারুক ঈদ করতে তার বাবা-মার সাথে গাজীপুর থেকে গ্রামের বাড়ি আসে।
ময়মনসিংহে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজের বিষয়ে গফরগাঁও উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
এ বিষয়ে গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো: আবু বকর সিদ্দিক জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শীলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশুটির উদ্ধার তৎপরতা চলমান রয়েছে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

