ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৮ জনের মৃত্যু

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (০৯ মার্চ) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে। এতে জেলা সদরে ৩ জন, ত্রিশালে ৪ জন ও তারাকান্দায় ১ জন নিহত হয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো: আনোয়ার হোসেন বলেন, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে ল্যাংড়াবাজার এলাকায় টাঙ্গাইলগামী একটি বাসের পিছনে একটি মাহেন্দ্র গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
নিহতরা হলেন, মো: লুৎফর রহমান (৩০) ও তার স্ত্রী শাহনাজ (২৫), ছেলে শিশু মাহিত (২)। ঘটনাস্থলে শিশু মাহিত এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে বাবা-মা ২ জনেই মারা যান। তাদের আরেক ছেলে মোজাহিদ (৬) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
নিহতদের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় এলাকায়। নিহত স্বামী-স্ত্রী দুজনেই ভালুকার মাস্টার বাড়ি এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তারা ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন।
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনার বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন বলেন, মঙ্গলবার দুপরে ত্রিশাল উপজেলার বালিপাড়া রোডে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন।
একই উপজেলার পৌর এলাকার দরিরামপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১টি পিকআপ ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহগামী একটি বাসের ধাক্কায় পিকআপের ২ যাত্রী নিহত হয়েছেন। আরেকদিকে তারাকান্দা উপজেলার ধোবাউড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন মারা গেছেন বলে জানিয়েছেন পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

