মাথায় গুলি লেগে ছোট্ট মেয়েটি মুহূর্তেই ঢলে পড়ে বাবার কোলে

বিশেষ সংবাদ

মাথায় গুলি লেগে ছোট্ট মেয়েটি মুহূর্তেই বাবার কোলে ঢোলে পড়ে। দুপুরে ছাদে খেলতে গিয়েছিল মেয়েটি। এর কিছুক্ষণ পরেই রাস্তায় সংঘর্ষ বাধে। বাসার সামনে হইহল্লা শুনে বাবা ছোট্ট মেয়েটিকে ঘরে আনতে ছুটে যান বাসার ছাদে। কোলে নিতেই একটি বুলেট এসে বিদ্ধ হয় মেয়ের মাথায়। মুহূর্তেই ছোট্ট দেহটি বাবার কোলে ঢলে পড়ে।

রক্তে ভেজা মেয়েকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা বেশিক্ষণ রাখলেন না। পাঠিয়ে দিলেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সে রাতেই মেয়েটির মাথায় অস্ত্রোপচার করা হয়।

- Advertisement -

অস্ত্রোপচার সফল হয়েছে বলে আশ্বস্ত করেন হাসপাতালের চিকিৎসকেরা। মেয়েটিকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। বলা হয়, ৭২ ঘণ্টার আগে কিছুই বলা যাবে না। গত শুক্রবার (১৯ জুলাই) বিকেলে গুলি লাগে মেয়েটির। বুধবার (জুলাই) সকালের দিকে সবাইকে কাঁদিয়ে মেয়েটি চলে যায় না-ফেরার দেশে।

সাড়ে ৬ বছর বয়সী মেয়েটির নাম রিয়া গোপ। মা-বাবার সাথে নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় ৪ তলা বাড়ির ওপরের তলায় থাকত ওরা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের রেশ নারায়ণগঞ্জেও বেশ ছড়িয়ে পড়েছিলো।

- Advertisement -

গত শুক্রবার বিকালে নয়ামাটি এলাকায় চলছিলো সংঘাত ও গোলাগুলি। আর সেই গুলিতেই প্রাণ গেল ছোট্ট শিশু রিয়ার। ঢামেক হাসপাতালে শিশু রিয়ার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়, ‘গানশট ইনজুরি’।

দীপক কুমার গোপ ও বিউটি দম্পতির একমাত্র মেয়ে সন্তান ছিলো রিয়া। স্থানীয় একটি রড ও সিমেন্টের দোকানে ব্যবস্থাপকের কাজ করেন দীপক। বিয়ের দীর্ঘ ৫ বছর পর এ দম্পতির ঘর আলো করে আসে কন্যা রিয়া। এ বছরই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিলো সে।

- Advertisement -

একমাত্র সন্তানকে হারানোর শোকে যেন পাথর হয়ে গেছেন বাবা দীপক কুমার। মর্গের সামনে দাঁড়িয়ে তিনি বিড়বিড় করে বলছিলেন, ‘কোথা থেকে যে কী হয়ে গেল, কিছুই বুঝতে পারি নাই। আমার কোলেই মেয়ের মাথা থেকে রক্ত বেয়ে পড়ছিলো।’ বলে হাউমাউ করে কাঁদতে লাগলেন দীপক।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...