মাদারীপুরে তিন নারী ছিনতাইকারী আটক

মাদারীপুরে একটি শপিং কমপ্লেক্স থেকে এক নারীর ব্যাগ থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়ার সময় তিন নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে কালকিনি উপজেলার লন্ডন শপিং মলে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই তিন নারী ছিনতাইকারীকে উদ্ধার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।
আটককৃত ছিনতাইকারীরা হলেন, মোছা: পারভীন বেগম (২২), শিল্পী বেগম (২২) ও নিপা বেগম (২৩)। তারা সবাই বরিশাল জেলার বিমানবন্দর থানা এলাকার রামপাড়া পট্টির বেদে সম্প্রদায়ের সদস্য।
জনা গেছে, উপজেরার লন্ডন শপিং কমপ্লেক্সে মার্কেট করতে আসা এক নারীর ব্যাগ থেকে জোরপূর্বক লক্ষাধিক টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায় তিনজন নারী ছিনতাইকারী। এ সময় বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে হাতে-নাতে আটক করে কালকিনি থানা পুলিশের নিকট সোপর্দ করেন।
মাদারীপুরে তিন নারী ছিনতাইকারী আটক বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, লন্ডন শপিং কমপ্লেক্সে থেকে তিনজন নারী ছিনতাইকারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এনসিপি নেতা তানভীরুলের বিষপানে মৃত্যু

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

