‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন সারাদেশের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে ঘুরে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, দিল্লি না ঢাকা ঢাকা, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধসহ নানা ধরণের স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে। এর আগে, চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কার্যক্রম।

সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই কর্মসূচি ঘোষণার পর আজ ভোর থেকেই শুরু হয় মঞ্চ তৈরির কার্যক্রম। এই কর্মসূচি দেশের ঐক্যের প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

