মির্জাগঞ্জে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ফরাজীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে যৌথ বাহিনীভিযান চালিয়ে উপজেলার সুবিদখালি রতিন রাস্তার মোড় সংলগ্ন এলাকা নিজ বাসাথে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জাহাঙ্গীর আলম ফরাজী উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের বাসিন্দা মোতালেব ফরাজির ছেলে। তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
মির্জাগঞ্জে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে অভিযান চালিয়ে বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজির বাড়ি তল্লাশি করা হয়। এ সময় তার বাড়ির দুটি কক্ষ থেকে আমেরিকান ৭.৬৫ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করা হয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনীর এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

