মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহাসড়কে সংঘর্ষ, ৭ পুলিশ আহত

মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকে কেন্দ্র করে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহাসড়কে সংঘর্ষ চলছে। এ ঘটনায় ৭ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (০৫ মার্চ) বিকেলে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এর আগে, মঙ্গলবার বেলা ১১টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে ভুক্তভোগীরা ঢাকা থেকে চট্টগ্রামগমী মহাসড়ক অবরোধ করেন। এ সময় ভুক্তভোগীরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের নানা অনিয়মের তথ্য তুলে ধরে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্লোগান দেন। এতে মহাসড়কের দু’পাশের সড়কে প্রায় ৯ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়। যানজটে সড়কে আটকে থাকা যানবাহন চালক এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
আন্দোলনকারীদের শান্ত করতে ঘটনাস্থলে ছুটে আসেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার, মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল আল ফারুকসহ প্রশাসনের কর্মকর্তারা এবং মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: থান্দার খায়রুল হাসান। তাদের আশ্বাসে দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
মুন্সিগঞ্জের গজারিয়ায় সংঘর্ষে ৭ পুলিশ আহতের বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাজীব খান জানান, বিক্ষোভকারীদের ইট-পাটকেলের আঘাতে ৭ জন পুলিশ সদস্য গুরুতরে আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তিনি আহত পুলিশ সদস্যদের নাম জানাতে পারেননি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

