মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৯ জুন) ভোরে উপজেলার কামারখাড়া মহাসড়কের বেশনাল কবরস্থানের পাশের সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুন্সিগঞ্জ সদর উপজেলার মহেশপুর এলাকার দ্বীন ইসলামের ছেলে মোকসেদ গাজী (২৭) ও তাতিকান্দি এলাকার মো: হান্নানের ছেলে নাসির সৈয়াল (২৬)। এ ঘটনায় আহত হয়েছে মহেশপুর এলাকার মো: মনির মিয়ার ছেলে সোহাগ হোসেন (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ওই তিনজন মোটরসাইকেলযোগে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বাজার থেকে দিঘিরপাড় যাচ্ছিলো। পথে মধ্যে বেশনাল এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোকসেদ গাজী মারা যায়। গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা নাসির ও সোহাগ।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। এছাড়াও গুরুতর আহত সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা শোয়েব আলী জানান, এক মোটরসাইকেলে তিনজন ছিলেন। বেপরোয়া গতির কারণে এই দূর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত দুইজনের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখ হয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিবি হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত, একজনকে বাধ্যতামূলক অবসর

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

