মুন্সীগঞ্জের সদরে বসতঘর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সদরে বসতঘর থেকে মোছা: ঝর্না বেগম (৪০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুরের দিকে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়া গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ঝর্ণা বেগম ওই এলাকার মৃত মোহাম্মদ মহসিন মিয়ার স্ত্রী এবং একই গ্রামের মো: জয়নুল কাজীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী মহসিন মিয়ার মৃত্যুর পর থেকেই স্বামীর বাড়িতে বসবাস করতেন ঝর্ণা বেগম । তার ১ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। তবে এই হত্যাকাণ্ডের রহস্য সম্পর্কে প্রতিবেশীদের কেউ কিছু বলতে পারেননি।
মুন্সীগঞ্জের সদরে বসতঘর থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: থান্ডার খায়রুল হাসান জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

