মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২ শিশু সন্তানকে খাবারের সাথে বিষ দিয়ে হত্যার পর মা মোছা: সালমা বেগম (৩৩) গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) কেইয়ান উত্তর ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিশুদের বাবা মো: অলি মিয়া সৌদিআরব প্রবাসী। প্রায় ৭ বছর আগে সৌদিআরব যাওয়ার সময় বিভিন্ন এনজিও থেকে ঋণ করেন তিনি। ওই ঋণের কিস্তির টাকা পরিশোধ করার চাপ সহ্য করতে না পেরে সালমা বেগম আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সহকারী পুলিশ সুপার (এসপি) মো: মোস্তাফিজুর রহমান রিফাত জানান, ধারণা করা হচ্ছে শনিবার রাতের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ছেলে তাওহীদ (৭) ও মেয়ে সায়মুনা আক্তারকে (৯) হত্যার পরই সালমা বেগম নিজেও গলায় ফাঁস দেয়। সালমা বেগমের ঘর থেকে বিষের বোতল উদ্ধার করা হয়েছে।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা এ বিষয়ে তিনি আরও জানান, ছেলে তাওহীদের জন্ম হওয়ার আগেই পিতা মো: ওলি মিয়া ঋণ করে সৌদিআরবে যান। এরপর আর দেশে ফিরতে পারেননি তিনি। ঋণ পরিশোধ করতে না পারায় দেশে থাকা তার স্ত্রী বিপাদে পড়েন। এ ঘটনার তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

