মুন্সীগঞ্জ সদরে ১৫ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

মুন্সীগঞ্জ সদরে রামপালে নামের এক কৃষকের নিকট থেকে প্রায় ৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা। শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার খানকা দালালপাড়া এলাকার রামপাল নামের এক কৃষকের কাছ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
জমির মালিক মৃত আফছান দেওয়ানের ছেলে মো: রিপন জানান, গত বুধবার (১০ এপ্রিল) সদর উপজেলার খানকা দালালপাড়া এলাকায় তাদের নিজ ফসলি জমিতে মাটি কাটার সময় কৃষক খোরশেদ বিষ্ণু মূর্তিটি দেখতে পেয়ে উদ্ধার করে আত্মসাতের উদ্দেশ্যে মুর্তিটি বাসায় রেখে দেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ভয় পেয়ে ওই কৃষক থানায় খবর দেন। পরে পুলিশ রামপালের কাছে থেকে মুর্তিটি উদ্ধার করে থানা নিয়ে যায়।
মুন্সীগঞ্জ সদরে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধারের বিষয়ে হাতিমারা থানার (তদন্ত) উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, খবর পেয়ে ফসলি জমির রাস্তার পাশ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। প্রতœতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাদের নিকট মূর্তিটি হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

