মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

বিশেষ সংবাদ

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (১৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য (দপ্তর সেল) শাহাদাত হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সদ্য প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর ফল অনুযায়ী, কোটার বদৌলতে ১০০ নম্বরের মধ্যে কেবল ৪১-৪৬ নম্বর পেয়েও বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন আড়াই শতাধিক শিক্ষার্থী। এরফলে তুলনামূলকভাবে অনেক বেশি নম্বর পেয়েও যোগ্য শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছে না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৪ এর জুলাই-আগস্টে যে অভ্যুত্থান হয়েছিলো, তার শুরুই হয়েছিলো মূলত বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের দাবি থেকে। এই কোটা ব্যবস্থা বহাল থাকা ২৪-এর গণঅভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক, যা মূলত অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন মনে করিয়ে দিতে চায়, শহীদ ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে এই অন্তর্বর্তী সরকার। ফলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উত্তর আওয়ামী লীগ ফ্যাসিবাদী আমলের তৈরি বৈষম্যমূলক কোটা ব্যবস্থার অপব্যবহারের দায়ভার কেবল তাদের ওপরেই বর্তায়।

যারফলে সরকারি-বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কেবল অনগ্রসর শ্রেণির উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কিছু কোটা রেখে অন্যান্য সব অযৌক্তিক কোটা বাতিল এবং সদ্য প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বিরোধীদলীয়...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১ এপ্রিল)...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে...

শেরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

বগুড়ার শেরপুরে স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।বুধবার...

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো এবং...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার...