বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় আহত ৮

বিশেষ সংবাদ

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় ৮ জন আহত হয়েছেন। মেহেরপুরের গাংনী এলাকাতে ভুট্টা বোঝাই ট্রাকের ধাক্কায় নারীসহ ৮ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে গাংনী শহরের চৌগাছার দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় আহতরা হলেন, গাংনী উপজেলার কাথুলী গ্রামের মো: মামুনের স্ত্রী মোছা: শাবানা খাতুন (৩৫), কুল বাড়িয়া গ্রামের মো: আকলেচুরের স্ত্রী মোছা: খাদিজা খাতুন(৪৮), ধলা গ্রামের মো: রকিবের ছেলে নাঈম (১৬), মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের মো: আনিস আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৬), একই এলাকার মৃত মো: আকছের আলীর ছেলে ভোলা (৪৮), মৃত মো: রফিকের ছেলে আসাদুল (৪০), মৃত মো: মুরাদের ছেলে সাজেদুল (৫০) ও কুষ্টিয়া শহরের মো: হাসিবের ছেলে নাঈম (২৪)।

এলাকাবাসী জানায়, গাংনী বাজারের সামনে একটি লেগুনা দাঁড়িয়েছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি ভুট্টা বোঝাই ট্রাক এসে লেগুনাটিকে ধাক্কা দেয়। লেগুনাটি ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায়। ভুট্টা বোঝাই ট্রাকটি রাস্তার মাঝখানে উল্টে যায়। স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো: হাবিবুর রহমান জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে মো: আসাদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রিমন (১৮) নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দেশের তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি–এর চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত...

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন বগুড়ার আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার এই নিয়োগের বিষয়টি...

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রিমন (১৮) নিহত হয়েছেন।...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দেশের তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি–এর চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে...

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন বগুড়ার আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা...

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন কড়া অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান...

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য আড়ালের নির্দেশ দেন জয় ও পলক: চিফ প্রসিকিউটর

গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল পরিকল্পিত,...