যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ অক্টেবর) রাতে রাজধানীর বসিলা ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেজর নাজিম আহমেদ এসব তথ্য জানান।
সেনাবাহিনীর মেজর নাজিম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সরাসরি ছিনতায়ে জড়িত ৩ জন, দোকানে ডাকাতিতে জড়িত ২ জন এবং সন্দেহভাজন হিসেবে ৪০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে গতকাল রাতে মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিং এলাকায় অস্থায়ী সেনা ক্যাম্প করা হবে। যাতে এই এলাকার সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে পারে। এর ফলে ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সেনাবাহিনীর এই উদ্ধর্তন কর্মকর্তা আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পর থেকে যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এ পর্যন্ত ১৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই সময় ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৬১ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি, ১৯ রকমের বিভিন্ন প্রকারের মাদক, ১টি গ্রেনেড ও ৭৫ থেখে ৮০ রকমের বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব অস্ত্র ঢাকার মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

