‘রগ কাটা’ পার্টিরা ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান দখলে নিচ্ছে: রফিকুল আলম মজনু

‘রগ কাটা’ পার্টিরা ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
সোমবার (৩০ ডিসেম্বর) ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় শীতার্তের মাঝে বিএনপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রফিকুল আলম মজনু বলেন, আওয়ামী লীগ দেশ ছাড়ার পর আরেক ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে। দেশের বিভিন্ন স্থানে চলেছে দখলদারিত্ব। ‘রগ কাটা’ পার্টিরা এখন ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করছে। এদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, আমার দায়িত্ব এই আসনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিনিধিত্ব করা। আমাকে সংসদ সদস্য নির্বাচিত হতে হবে এমন কোনও কথা নেই। আমাদের মা খালেদা জিয়াকে আমরা নির্বাচিত করব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাতে কাজ করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম বলেন, বিএনপির নেতাকর্মীরা কেউ প্রতিষ্ঠান দখলের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

