রাউজানে আওয়ামী লীগ নেতার মাথা ন্যাড়া, পরানো হলো জুতার মালা

বিশেষ সংবাদ

চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে মারধরের পর মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা। শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় রাউজানের আয়েশাবিবির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম মুহাম্মদ ফোরকান (৫২)। তিনি রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, ফোরকান বাজারে আসার পর একদল লোক তাকে ঘিরে ফেলে। এরপর প্রকাশ্যেই মারধর করা হয় তাকে। পরে তার মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। এরপর ফোরকানকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “মুহাম্মদ ফোরকানকে আহত অবস্থায় পুলিশে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর রাতেই তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একটি ভাঙচুর মামলার তথ্য আমাদের রেকর্ডে রয়েছে।”

পুলিশ জানায়, ফোরকান আওয়ামী লীগ সরকারের সময় তরিকতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলার আসামি।

ঘটনার বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতারা কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

জামালপুরে দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এক পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা দেওয়ার অভিযোগে এক আইনজীবী ও সাবেক সংসদ সদস্য প্রার্থীকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ...

অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী: মিয়া গোলাম পরওয়ার

দেশের মহানগরগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সম্ভাব্য সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি...

সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

‘অযৌক্তিক জরিমানা’ ও প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে সিলেট বিভাগের সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন পাম্প মালিকরা। এতে জ্বালানি সরবরাহে অচলাবস্থার...

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

জামালপুরে দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এক পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা দেওয়ার অভিযোগে এক আইনজীবী ও সাবেক সংসদ সদস্য...

অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী: মিয়া গোলাম পরওয়ার

দেশের মহানগরগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সম্ভাব্য সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর...

সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

‘অযৌক্তিক জরিমানা’ ও প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে সিলেট বিভাগের সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন...

দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ভ্যাপসা গরমের পর রাতভর কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর আকাশে মেঘের আনাগোনা। এমন...

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪...