রাজনীতিতে আর ফিরবো না, মিডিয়াতেই থাকতে চাই: হিরো আলম

বিশেষ সংবাদ

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া হিরো আলম (আশরাফুল হোসেন) জানিয়েছেন, তিনি আর কখনো রাজনীতিতে ফিরবেন না। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৭ মে) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গাপ্রসাদ এলাকায় একটি সেলুন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হিরো আলম বলেন, “আমি চারবার জাতীয় নির্বাচনে অংশ নিয়েছি, যার মধ্যে দুবার নির্বাচিতও হয়েছিলাম। কিন্তু এখনকার রাজনৈতিক পরিস্থিতি এমন পর্যায়ে, যেখানে নির্বাচন করা কিংবা কিছু পরিবর্তনের স্বপ্ন দেখা একপ্রকার অসম্ভব। জনগণের জন্য রাজনীতি করতে চাইলে সেই জনগণই আপনার একটা ভুলের জন্য সব ভুলে যায়। ১০টা ভালো কাজ করলেও একটা ভুল কাজ করলে তারা আপনাকে ছাড় দেয় না।”

নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে হিরো আলম বলেন, “ছাত্র আন্দোলন থেকে শুরু করে যেখানেই অন্যায় দেখেছি, প্রতিবাদ করেছি। কিন্তু বিনিময়ে পেয়েছি অপমান, লাঞ্ছনা, মারধর ও ধিক্কার। আদালত কিংবা প্রশাসন—কোথাও আমরা নিরাপদ নই। আমি বুঝেছি, দেশের এই অবস্থায় জনগণের জন্য কিছু করা আমার পক্ষে সম্ভব না।”

রাজনীতি থেকে একেবারে সরে এসে মিডিয়ায় পুরোপুরি মনোযোগ দেওয়ার কথা জানান হিরো আলম।

তিনি বলেন,“আমি মিডিয়ার মানুষ, মিডিয়াতে থাকতে চাই। এখন কাজ নিয়েই বেশি ব্যাস্ত থাকতে চাই। শিগগিরই ১০ জন নতুন মডেল নিয়ে আসছি। এরইমধ্যে ৫ জন আত্মপ্রকাশ করেছে। আমি এখন মিডিয়ার জন্য নতুন মুখ তুলে আনতে চাই।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে...

হজযাত্রীদের সেবা দিতে না পারলে পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে না পারলে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, হজযাত্রীরা...

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে শনিবার (১৮ এপ্রিল) সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় টানা প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে...

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৭১ সালের এই...

হজযাত্রীদের সেবা দিতে না পারলে পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে না পারলে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ...

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে শনিবার (১৮ এপ্রিল) সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় টানা প্রায় ৮ ঘণ্টা...

জনগণকে গর্জে উঠতে হবে, আন্দোলনে পাশে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান

দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের স্বার্থ রক্ষায় যেকোনো...

তেল দিতে দেরি, নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর; বিক্রি বন্ধ

নাটোরের বড়াইগ্রামে তেল সরবরাহে দেরি হওয়াকে কেন্দ্র করে একটি...

রাজনীতি থেকে অবসর নিতে চান মির্জা ফখরুল, কাউন্সিলের পর পরিবর্তনের ইঙ্গিত

চলতি বছরেই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল...