রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে এই সরকার সরে যাবে: তৌহিদ

বিশেষ কিছু সংস্কার শেষ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যে দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার সরে যাবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলার বেলাবো উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা এখান থেকে সরে যাবো। তারাই দেশ চালাবে। তবে আপনাদেরকেও দায়িত্ব নিতে হবে পুনরায় যেনো ছাত্র-ছাত্রীদের রাস্তায় নেমে আসতে না হয়। নিষ্পাপ ছেলে-মেয়েদের প্রাণ আর যেনো না ঝরে।

ভারতের সাথে সম্পর্ক নিয়ে এ উপদেষ্টা জানান, আমরা সকল দেশের সঙ্গে সু-সম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা সবসময়ই ভালো সম্পর্ক চাই। তবে সেটা দু’পক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

